সেরা চায়ের স্বাদে, সেরা আড্ডাতে!
এক কাপ চা আর এক বুক আস্থার নাম বিবিএ চাওয়ালা। আপনার প্রতিটা মুহূর্তকে আড্ডায় রাঙাতে আমরা আছি আপনার সাথে।
ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা?
আচ্ছা,আগে বসুন। এক কাপ স্পেশাল মাখন চায়ে চুমুক দিন… তারপর একটু শান্ত মনে ভাবুন-
আপনার কী করতে ভালো লাগে?
আপনি কোন কাজটা সবচেয়ে ভালো পারেন?
সেটা ফোন চালানো হোক,আড্ডা দেওয়া হোক, বাইক চালানো হোক কিংবা শুধু ঘুরে বেড়ানো... কোনো সমস্যাই নেই। কারণ, সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকেই আলাদা একটা বিশেষত্ব দিয়ে তৈরি করেছেন। আর মজার ব্যাপার হলো, মানুষ সাধারণত সেই কাজটাই করতে ভালোবাসে, যেটার জন্য সে ভেতর থেকে তৈরি।
হয়তো আপনার সেই ভালো লাগার জায়গাটাই একদিন হয়ে উঠবে আপনার সবচেয়ে বড় শক্তি। একটু স্কিল, একটু ইচ্ছাশক্তি আর নিজের উপর বিশ্বাস, ব্যস, দুশ্চিন্তা থেকেই জন্ম নিতে পারে নতুন কোনো সম্ভাবনা।
হয়তো “বিবিএ চাওয়ালা”-র জন্মও হয়েছিল এমনই কোনো দুশ্চিন্তা থেকে... তাই নিজেকে ছোট ভাববেন না। নিজের স্পেশালিটিটা খুঁজে বের করুন।
আপনার ক্যারিয়ার নিয়ে যেকোনো দুশ্চিন্তায় এক কাপ মাখন চা আর কিছু আন্তরিক কথার সাথে পাশে আছে
বিবিএ চাওয়ালা
অ্যাডমিনিস্ট্রেশন টিম
চায়ের সাথে টা,
মেনুতে আছে যা...
চাওয়ালার বায়োস্কোপ
স্মৃতি জমান বায়োস্কোপে
চা খোর
আপনার কার্ড নাম্বার দিয়ে ডিসকাউন্ট, অফার, ফ্যাসিলিটিস চেক করুন.
সম্ভাবনা
আসুন একসাথে খুজি আপনার ভেতর লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা
প্রত্যেক মানুষের মাঝেই লুকিয়ে থাকে এক অনন্য সম্ভাবনা। 'সম্ভাবনা' এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কেউ তাদের প্রতিভা, চিন্তাভাবনা এবং স্বপ্নকে তুলে ধরতে পারেন। বিবিএ চাওয়ালা টিম এবং অভিজ্ঞ বিজনেস স্ট্র্যাটেজি বিশেষজ্ঞদের সহায়তায় আমরা সঠিক প্রতিভা চিহ্নিত করি, আইডিয়া মূল্যায়ন করি এবং বাস্তব সুযোগ তৈরি করে দিই।